শিরোনামঃ
আব্দুল জলিল ৩১-১০-২০২০ ০৯:৪৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-০১ কাজিপুরে উপ নির্বাচনে চলছে প্রচার প্রচারণা। অনেকটা একপেশে প্রচারণা হলেও কোন শিথিলতা নেই আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের মাঝে। দিনরাত তারা নানা দলে ভাগ হয়ে প্রচারণা চালাচ্ছে। শনিবার(৩১ অক্টোবর) দিনব্যাপী সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুল ইসলামের নেতৃত্বে গুরুত্বপূর্ণ স্থানসমূহে নৌকা মার্কার পোস্টার, ব্যানার লাগানো হয়েছে।বেলা বারটায় তারা সোনামুখী জিরো পয়েন্টে পোস্টার লাগান।
এসময় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদ বলেন, ‘ উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক দাদার পরামর্শ ও নির্দেশ মোতাবেক আমরা পোস্টার লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছি। পাশাপাশি আমরা ইভিএম এ কিভাবে ভোট দিতে হবে তা ভোটারদের শিখিয়ে দিচ্ছি। তিনি আর বলেন, ‘ ইনশা আল্লাহ, আগামী ১২ তারিখে জয় সাহেবকে সোনামুখীবাসী সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ বাবু রনি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি রুবেল আহম্মেদসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com