সলংগা থানা এসআই তানভীর সবুজ পদন্নোতি পেয়ে ইন্সপেক্টর
২৫ এপ্রিল, ২০২৬ ০৬:১১ পূর্বাহ্ন

  

সলংগা থানা এসআই তানভীর সবুজ পদন্নোতি পেয়ে ইন্সপেক্টর

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-১০-২০২০ ০৫:৪৯ অপরাহ্ন
সলংগা থানা এসআই তানভীর সবুজ পদন্নোতি পেয়ে ইন্সপেক্টর

রায়হান আলীঃ সিরাজগঞ্জের সলংগা থানার এসআই তানভীর সবুজ পদোন্নতি পেয়েছেন। তিনি এসআই (নিরস্ত্র) হতে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। শনিবার (৩১ আক্টোবর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয় সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল ইমরান হোসেন।

সিরাজগঞ্জ জেলায় কর্মরত এসআই (নিরস্ত্র) হতে ইন্সপেক্টর (নিরস্ত্র) চার জন ও কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পায় এক জন। কর্মরত এসআই (নিরস্ত্র) হতে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার এসআই মো: তরিকুল ইসলাম, সলঙ্গা থানার এসআই তানভির সবুজ, জেলা বিশেষ শাখা (ডিএসবি)’র এসআই মো: নুরুল বাশার, এসআই শুকমল চন্দ্র দেবনাথ এবং কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত রায়গঞ্জ থানার কনস্টেবল মো: আশরাফুল ইসলাম। পাঁচ জনকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয় সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-১০-২০২০ ০৫:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 458 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com