শাহজাদপুরে হত্যা মামলার আসামীর বাড়িতে ভাংচুর লুটপাটের অভিযোগ
৩০ এপ্রিল, ২০২৬ ০৬:০৮ অপরাহ্ন

  

শাহজাদপুরে হত্যা মামলার আসামীর বাড়িতে ভাংচুর লুটপাটের অভিযোগ

দিলীপ গৌর
৩১-১০-২০২০ ০৫:২৯ অপরাহ্ন
শাহজাদপুরে হত্যা মামলার আসামীর বাড়িতে ভাংচুর লুটপাটের অভিযোগ

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার হামলাকোলা গ্রামের আব্দুল মজিদের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সে একটি হত্যা মামলার আসামী হওয়ায় গতকাল ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে একদল দূরবিত্তরা প্রকাশ্যে দিবালোকে তার বসত বাড়িতে হামলা চালায় এ সময় পার্শ্ববর্তী এলাকার মানুষেরা আতঙ্কে পালিয়ে যায়।

আজ ৩১ অক্টোবর শনিবার দুপুরে আব্দুল মজিদের আত্মীয় মাসুম হোসেন জানান, পরিকল্পিতভাবে তার আত্মীয়র বাড়িতে ঢুকে নগদ টাকা দেড় হাজার পিস তাঁতের লুঙ্গি, শাড়ী, সোনার গহনা, টিনের বেড়া এবং ফ্রিজ ও টেলিভিশন ভাংচুর করে। এ ঘটনার পর পুলিশ ওই বাড়িতে গিয়ে পরিদর্শন করে।

জানা গেছে, গত ২৪ অক্টোবর ফরিদা পারভীন নিহতের ঘটনায় আব্দুল মজিদসহ ৫ জনকে আসামী করে। এই ঘটনার জের ধরেই ওই বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। শাহজাদপুর থানার এসআই আব্দুল মান্নান জানায়, আব্দুল মজিদের বাড়িতে ব্যাপক ভাংচুর হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করিছি। তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।


দিলীপ গৌর ৩১-১০-২০২০ ০৫:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 349 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com