বেলকুচিতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:৫৩ পূর্বাহ্ন

  

বেলকুচিতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩১-১০-২০২০ ০২:২৫ অপরাহ্ন
বেলকুচিতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

জহুরুল ইসলাম: "মুজিববর্ষের মুলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে বেলকুচি থানার কতৃর্ক আয়োজনে থানা চত্বরে এই কমিউনিটি পুলিশিং ডে-২০২০ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা হয়েছে। আলোচনায় থানার পুলিশ উপ-পরিদর্শক বাবুল আক্তারের সঞ্চালনায় বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্যে রাখেন বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী আলহাজ্ব সাইদুর রহমান, বেলকুচি উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি থানা পরিদর্শক (তদন্ত) নুরে আলম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, বেলকুচি উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন প্রমূখ।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩১-১০-২০২০ ০২:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com