শাহজাদপুরে ফরিদা পারভীন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন

  

শাহজাদপুরে ফরিদা পারভীন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দিলীপ গৌর
৩১-১০-২০২০ ১২:৪৭ অপরাহ্ন
শাহজাদপুরে ফরিদা পারভীন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের ফরিদা পারভীন (৩৫) হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল ৩০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলার নগরডালা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নগরডালা গ্রামবাসী এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে নিহতের স্বজনরা, গ্রামের প্রধানবর্গ, জনপ্রতিনিধিসহ শত শত নারী-পুরুষ খুনিদের ফাঁসি চাই সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে এতে অংশগ্রহণ করে। ঘন্টা ব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আব্দুল মতিন, আব্দুল বাছেদ, জয়নুল আবেদীন, আব্দুল আউয়াল, আক্তার হোসেন, আব্বাস আলী, আমির চাঁন, মোক্তার হোসেন প্রমুখ।

বক্তারা ফরিদা পারভীন হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মজিদসহ সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়। অন্যথায়, আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে তারা ঘোষণা দেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জানা গেছে, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের মৃত বাবর আলীর তালাকপ্রাপ্ত এক সন্তানের জননী ফরিদা পারভীনের সাথে একই ইউনিয়নের হামলাকোলা গ্রামের সওদাগর আলীর ছেলে তাঁত কাপড় ব্যবসায়ী আব্দুল মজিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফরিদা পারভীনকে বিয়ের প্রলোভন দেখিয়ে আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে তার সাথে মেলামেশা করে আসছিল।

একপর্যায়ে ফরিদা পারভীন অন্তঃসত্তা হয়ে পড়লে বিয়ের জন্য সে মজিদকে চাপ দেয়। কিন্তু, মজিদ তাকে বিয়ে করতে অস্বীকার করলে গত ২৪ অক্টোবর শনিবার দুপুরে ফরিদা পারভীন বিয়ের দাবিতে মজিদের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। এ সময় মজিদ ও তার বাড়ির লোকজন ফরিদা পারভীনকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।

খরব পেয়ে এলাকাবাসী সজ্ঞাহীন অবস্থায় ফরিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে ফরিদ আলী বাদী হয়ে আব্দুল মজিদ, তার বাবা সওদাগর আলী, মা মাজেদা বেগম, ভাই আইয়ুব আলী ও স্ত্রী শ্রাবন্তীকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। আজ ৩১ আগষ্ট শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
 

 

 


দিলীপ গৌর ৩১-১০-২০২০ ১২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 214 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com