শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-১০-২০২০ ১২:৫১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক আগুনে এক কৃষকের বসতঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃঞ্চপুর গ্রামের বিষা চন্দ্রের ছেলে অমিত্র চন্দ্র।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃঞ্চপুর গ্রামে অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয়ররা ও তাড়াশ উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্য তা ছড়িয়ে পড়ে থাকার টিনের ঘর, নগদ টাকা,আসবাবপত্র, চালসহ যাবতীয় জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রনে আনতে না পারায় তাড়াশ উপজেলার ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুন লেগেছে, আনুমানিক ২লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জহুরুল ইসলাম নিশ্চিত করে জানান, কৃষক অমিত্র এর বাড়িতে আগুনের সুত্রপাত ঘটে। তা মুর্হুতের মধ্যে আগুনের সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ওই কৃষকের বসত ঘর , ঘরে রাখা চাল, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com