আজ শুরু হচ্ছে সলঙ্গা থানা আ.লীগের বর্ধিত সভা
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩২ পূর্বাহ্ন

  

আজ শুরু হচ্ছে সলঙ্গা থানা আ.লীগের বর্ধিত সভা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩১-১০-২০২০ ১০:১৮ পূর্বাহ্ন
আজ শুরু হচ্ছে সলঙ্গা থানা আ.লীগের বর্ধিত সভা

 সলঙ্গা প্রতিনিধি : আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টা হতে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে সলঙ্গা থানা আ.লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর ও সাধারন সম্পাদক আতাউর রহমান লাভুর আয়োজনে থানা আ.লীগের বর্ধিত সভা শুরু হচ্ছে । উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,সিরাজগঞ্জ জেলা আ.লীগের সংগ্রামী সভাপতি, সাবেক মৎস্য মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবেন,জেলা আ.লীগের সাধারন সম্পাদক ডা: হাবীবে মিল্লাত মুন্না এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,উল্লাপাড়া- সলঙ্গার এমপি তানভীর ইমাম,রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এ ছাড়াও সম্মানীত অতিথিদের মধ্যে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, জেলা আ.লীগের সহ- সভাপতি,বীর মুক্তযোদ্ধা আবু ইউসুফ সুর্য,কে,এম হোসেন আলী হাসান,শ্রী বিমল কুমার দাস,আব্দুর রহমান,মোস্তফা কামাল,ফিরোজ ভুইয়া,যুগ্ম সাধারন সম্পাদক,আ: ছামাদ তালুকদার,সাংগঠনিক সম্পাদক আ: হান্নান খাঁন,হালিমুল হক মিরু সহ আরও অনেকেই।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩১-১০-২০২০ ১০:১৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com