তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
০৭ নভেম্বর, ২০২৬ ০৬:৪২ অপরাহ্ন

  

তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
৩১-১০-২০২০ ১০:১৩ পূর্বাহ্ন
তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর জন কল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) তজির মৃধার সভাপতিত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম, ম আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হক,সাধারণ সম্পাদক সনজিত কর্মকার,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল সহ আরো অনেকেই।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-১০-২০২০ ১০:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 379 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com