শিরোনামঃ
আব্দুল জলিল ৩১-১০-২০২০ ০৯:৩৯ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ আগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ -১, কাজিপুর সংসদীয় আসনে উপনির্বাচন সামনে রেখে প্রিয়নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে সোনামুখী ইউনিয়নে চলছে ব্যাপক প্রচারণা। আগামী ২ নভেম্বর সোমবার) বিকেলে দলীয় জনসভাকে সাফল্যমন্ডিত করতে শুক্রবার(৩০ অক্টোবর)বিকেলে প্রস্তুতি সভা করেছে সোনামুখী ইউনিয়ন আ.লীগ। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টারসহ দলীয় নেতৃবৃন্দ। জনসভাকে সাফল্যমন্ডিত করতে ভূমিকা রাখার জন্য যুগ্ন সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন সবচেয়ে বেশি ভোট সোনামুখী ইউনিয়ন থেকে নেতাকে আমরা উপহার দেবো। সেইলক্ষ্যে আমরা একাত্ম হয়ে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছি।তারেই ধারাবাহিকতায় পরানপুর, রশিকপুর, গুর্জিয়া, হরিনাথপুর সব গ্রামে গিয়ে প্রচারণা চালিয়েছি।
বাড়ি বাড়ি গিয়ে ইভিএম এ কিভাবে ভোট দিতে হবে আমাদের নেতাকর্মিরা ভোটারদের দেখাচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com