শিরোনামঃ
আব্দুল জলিল ৩১-১০-২০২০ ০৯:৩৯ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ আগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ -১, কাজিপুর সংসদীয় আসনে উপনির্বাচন সামনে রেখে প্রিয়নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে সোনামুখী ইউনিয়নে চলছে ব্যাপক প্রচারণা। গত এক সপ্তাহ যাবৎ কাজিপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিকের নির্দেশনায় সোনামুখী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাটানো হচ্ছে পোস্টার। বিলি করা হচ্ছে লিফলেট। নির্বাচনী উৎসবমুখর আমেজ সৃষ্টির লক্ষে এবং নির্বাচনী প্রচারণা বৃদ্ধির লক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্টে প্যানা লাগানোর কাজ করে যাচ্ছে সোনামুখী ইউনিয়ন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ। এছাড়া শুক্রবার (৩০ অক্টোবর) তারা প্রস্তুতি সভা করেছে। বাড়ি বাড়ি গিয়ে ইভিএম এ কিভাবে ভোট দিতে হবে তারা তার ভোটারদের দেখাচ্ছে।
গতকাল উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, ছাত্রলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র সাহা সাগর, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সভাপতি রুবেল আহম্মেদ, সম্পাদক খাইরুল ইসলাম, মুসলিম উদ্দিন, উপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ বাবু রনি প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com