কাজিপুরে দরবারে বারিয়ার খাদেম শাহজাহান আলীর ইন্তেকাল
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে দরবারে বারিয়ার খাদেম শাহজাহান আলীর ইন্তেকাল

আব্দুল জলিল
৩১-১০-২০২০ ০৮:০৮ পূর্বাহ্ন
কাজিপুরে দরবারে বারিয়ার খাদেম শাহজাহান আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাথাইলচাপড় গ্রামের শাহজাহান আলী আর নেই। তিনি দরবারে বারিয়ার একজন একনিষ্ঠ ভক্ত এবং খাদেম ছিলেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, তিন পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বাদ জুমা মাথাইলচাপড় ঈদগা মাঠ প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন দরবারে বারিয়ার গদ্দিনশীন শাহজাহা ইয়াহইয়া এমএম। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শাহজাহান আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন দরবারে বারিয়ার খলিফা শাহ আবু জাহাঙ্গীর চিশতি, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল জলিল, দরবারে বারিয়ার খলিফা শাহ ফারুক আহম্মেদ চিশতি জহুরুল,  উদগাড়ি ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম। আগামী সোমবার (২ নভেম্বর) মরহুমের স্মরণে দোয়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছের তার ভাতিজা সোহাগ বাবু।


আব্দুল জলিল ৩১-১০-২০২০ ০৮:০৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 321 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com