শিরোনামঃ
আব্দুল জলিল ৩১-১০-২০২০ ০৭:৪৪ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
একটি বাল্যবিয়ের বৌ-ভাত অনুষ্ঠান চলছিলো। গোপনের খবর পায় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও জামাইকে লুকিয়ে মেয়ের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে নাটক সাজায় মেয়ের বাবা।
ঘটটাটি ঘটেছে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ গ্রামে ।এসময় বর-কনেকে না পেয়ে মেয়ের ভাইকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে মেয়ের বাবার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার শুক্রবার(৩০ অক্টোবর) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান।
জানা গেছে, এক দেড় মাস আগে কচুয়াদহ গ্রামের দাদন ব্যবসায়ী রুস্তম আলীর অপ্রাপ্ত বয়স্ক মেয়ে অথইয়ের সঙ্গে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের শেখ পাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে সাব্বির হোসেনের (২৫) বিয়ে হয়।
শুক্রবার মেয়ের বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হলে খবর পেয়ে বিকেল ৫টার দিকে ম্যাজিস্ট্রেট গিয়ে হানা দেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও জামাইকে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন মেয়ের বাবা।
এসময় মেয়ের বিয়ে নয় মেয়ের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে নাটক সাজান মেয়ের বাবা। ম্যাজিস্ট্রেট বিষয়টি বুঝতে পেরে মেয়ের ভাইকে আটক করেন। পরে মেয়ের বাবার কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেন ভ্রাম্যামাণ আদালত।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com