আছিয়া-বছির ফাউন্ডেশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩১ পূর্বাহ্ন

  

আছিয়া-বছির ফাউন্ডেশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩০-১০-২০২০ ১০:৫০ অপরাহ্ন
আছিয়া-বছির ফাউন্ডেশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত
সলঙ্গা প্রতিনিধি : আজ শুক্রবার (৩০ অক্টোবর) ১২ রবিউল আউয়াল। মুসলিম বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়ার অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত একমাত্র (অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন) আছিয়া -বছির ফাউন্ডেশন অফিস কার্যালয়ে বাদ মাগরিবে এক দোয়া ও নবীজির জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত দোয়ার অনুষ্ঠানে অত্র এলাকার বিভিন্ন মসজিদের খতিব সহ ধর্মপ্রাণ মুসল্লিগন অংশ গ্রহণ করেন।

আরবি তিনটি শব্দের সম্মিলিত রূপ। ঈদ, মিলাদ ও নবী এই তিনটি শব্দ নিয়ে এটি গঠিত। আভিধানিক অর্থে ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম, নবী অর্থ বার্তাবাহক। পারিভাষিক অর্থে মহানবী (সা:)-এর দুনিয়ায় আবির্ভাবের আনন্দকে ঈদে মিলাদুন্নবী (সা:) বলা হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল এই দিনে মক্কায় জন্মগ্রহণ করেন। আবার মাত্র ৬৩ বছরের একই দিনেই তিনি পরলোকগমন করেন। সমগ্র বিশ্বে মুসলমানদের কাছে ১২ রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। বাংলাদেশসহ কয়েকটি মুসলিম দেশেই পালিত হচ্ছে সরকারি ছুটি। ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে উপমহাদেশের বিভিন্ন দেশেও।

পরিশেষে সলঙ্গা কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আনিছুর রহমানের পরিচালনায় রাসুলের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩০-১০-২০২০ ১০:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 520 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com