শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩০-১০-২০২০ ০৭:৪৫ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : এক কালে পালকী ছিল গ্রাম বাংলার সৌন্দর্যের প্রতিক। গ্রাম বাংলার যত লোকজ সামগ্রী আছে পালকী ছিল তার অন্যতম। গ্রামের মানুষ এই পালকীর সাহায্যে বিয়ে শাদী, সুন্নাতে খাতনা,আকিকা সম্পাদন করত এবং নারীরা বিভিন্ন জায়গায় বেড়াতে যেত। গ্রামে রিক্সা,ভ্যান,সিএনজি, অটো ইত্যাদি প্রচলন হওয়ার আগ পর্যন্ত মহিলাদের যাতায়াতের একমাত্র বাহন ছিল পালকী। তাই বিয়ের অন্যতম বাহনও ছিল এই পালকী।
বরকে পালকী করে কনের বাড়িতে নিয় আসা হত। বিয়ে শেষ করে বর-কণেকে পালকীতে চড়িয়ে বরের বাড়িতে নিয় আসা হত। এখন বিয়ে বাড়ির আগেকার দিনের সামাজিকতা এখনকার বিয়ে বাড়ির সামাজিকতার মধ্যে অনেক পার্থক্য তৈরী হয়েছে। পালকীর মত অন্যান্য সামাজিকতা আদর, স্নেহ মমতা,আপ্পায়ন ইত্যাদি যেন হারিয়ে যেতে বসেছে।
এখন বিয়ে বলতে কয়টি মাইক্রো,হাইচ,বাস,কার ইত্যাদি নিয়ে আসলো সেইটা দেখে। আমাদের আজকের প্রজন্ম পালকী কি কাজে লাগে হয়ত এক সময় বুজবেই না। বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে পালকীকে টিকিয়ে রাখা দরকার। কিন্ত যদি আমরা বাঙালীরা ভুলে গিয়ে বর্তমান সংস্কৃতির সাথে মিশে যাই,তাহলে বাঙালী ও বাংলার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে গ্রাম বাংলার ঐতিহ্য পালকী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com