হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সাপের খেলা
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:৫৯ পূর্বাহ্ন

  

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সাপের খেলা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৯-১০-২০২০ ০৯:১০ অপরাহ্ন
হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সাপের খেলা
সলঙ্গা প্রতিনিধি :বিষধর সাপকে বসে আনা মানুষের কাছে চিরকালই আর্কষণীয়। তারপর যদি একের পর এক প্রদর্শন করা হয় বিষধর সাপের নানা কৌশল তাহলে তো কথাই নেই। একে একে ঝাপি বা বাক্স থেকে বের হয়ে আসা গোখরাসহ বিভিন্ন বিষধর সাপ সাপুড়ে দলের বাজানো বাদ্যের তালে তালে আর বাঁশির সুরে সুরে ফণা দুলিয়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে মানুষকে আকৃষ্ট করে, আনন্দ দেয়। মনসা মঙ্গলের পালা গানসহ বিভিন্ন গানের সাথে বাদ্যের তালে সাপুড়েকেও নিজে নাচতে হয় আর তার সাথে ফণা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। সাপুড়ের ইশারায় সাপের এই অঙ্গ ভঙ্গি প্রদর্শন মানুষকে দেয় অনাবিল আনন্দ। অপরদিকে মনিবের ইশারা ইঙ্গিত তাকে ঠিক বুঝিয়ে দেয় শুধু মানুষকে আনন্দ দেয়ার খেলা নয় বরং আজ তা মর্যাদার লড়াইও বটে। আর সাপের এই খেলা দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। তেমনি ভাবে আজ বৃহ:বার (২৯ অক্টোবর) সলঙ্গা থানার পাটধারী বাজারে আনোয়ার সাপুড়ের সাপ খেলা দেখতে ভীড় জমায় বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা মানুষজন। সকলেই নিবিড় দৃষ্টিতে উপভোগ করেন এই খেলা। কথা হয় আনোয়ার সাপুড়ের (৫০) সাথে। তিনি বলেন, সাপের খেলা দেখানো আমার পেশা,এ পেশায় নিয়োজিত থেকে আমার দশ সদস্যের পরিবারের ভরণ পোষণ চলছে। তবে এবারের মহামারী করোনা আর কর্মহীন মানুষের অভাব অনটনের কারণে বর্তমানে মানুষের বিনোদন পিয়াসা কমে গেছে। আগের মতো এখন আর তেমন বড় মজমা (দর্শকের উপছে পড়া ভীড়) জমে না। বাসার ঠিকানা জানতে চাইলে বলেন, আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন হাট বাজার ও গ্রামাঞ্চলে সাপ নিয়ে ঘুরে বেড়াই। সাপের খেলা দেখাই, সাপ ধরি এবং সাপে কাটা রোগী চিকিৎসা করি। তবে হ্যা, ঠিকানা হলো- সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাটধারী গ্রামে। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য এই সাপ খেলা আজ আর তেমন চোখে পড়ে না। কালের বিবর্তনে এই ঐতিহ্য বিলীন হতে বসেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা একটি আজানা বিষয় হয়ে থাকবে। বিষধর সাপ নিয়ে খেলা দেখানোর ঘটনা তাদেরকে হয়তো বা ইতিহাসের পাতা থেকে জানতে হবে। ছবি দেখে উপলব্ধি করতে হবে কিভাবে বিষধর সাপকে বসে এনে একজন মানুষ এভাবে খেলা দেখাতে পারে। সবমিলে আমরা হারাতে বসেছি গ্রামবাংলার লোকজ ঐতিহ্য সাপ খেলা।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৯-১০-২০২০ ০৯:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 654 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com