সীমানা বেড়া ভাংচুর করে বাড়ি দখল.. শাহজাদপুরে দু‘পক্ষের মধ্যে রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের আশংকা
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:১১ অপরাহ্ন

  

সীমানা বেড়া ভাংচুর করে বাড়ি দখল.. শাহজাদপুরে দু‘পক্ষের মধ্যে রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের আশংকা

দিলীপ গৌর
২৯-১০-২০২০ ০৫:২৯ অপরাহ্ন
সীমানা বেড়া ভাংচুর করে বাড়ি দখল.. শাহজাদপুরে দু‘পক্ষের মধ্যে রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের আশংকা

শাহজাদপুর  প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের চর রূপসী গ্রামে সীমানা বেড়া ভাংচুর করে বাড়ি দখলের ঘটনায় দু‘পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে দু‘পক্ষের মধ্যে রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। গত ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে সীমানা বেড়া ভাংচুর করে বাড়ি দখলের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওইদিনই আজিজুল হক,তার স্ত্রী আলেয়া খাতুন ও ছেলে আল-আমিন হোসেন আদালতে এবিষয়ে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে তাদের দাবী একই গ্রামের  কোহিনুর খাতুন ও তার স্বামী রওশন আলী কোন ওয়ারিশ না হয়েও তাদের ভাড়া করা লোকজন নিয়ে বাড়ির সীমানা বেড়া ভাংচুর করে তাদের বাড়ি দখল করে নিয়েছে।

এ অভিযোগ অস্বীকার করে কোহিনুর খাতুন ও তার স্বামী রওশন আলী জানান,এ দিন দুপুরে চলাচলের পথ বন্ধ করে তারা আমার বসত ঘরের সামনে জোরপূর্বক টিনের বেড়া দেয়। আমরা বাধা দিলে আমাদের মারপিট করে। খবর পেয়ে গ্রামবাসী এসে ওই অবৈধ বেড়া খুলে সরিয়ে দেয়। এ বিষয়ে ওই গ্রামের মাতব্বর নাজিম উদ্দিন,আলম মাস্টার,নূর হোসেন ও আব্দুল হাই জানান, আজিজুল হক গং জাল ও ভুয়া দলিল তৈরী করে ২ বছর ধরে হতদরিদ্র কেহিনুরের বাড়ি দখলের চেষ্টা করছে।

এ বিষয়ে গ্রামে একাধিকবার শালিশ বৈঠকও হয়েছে। ওই শালিশ বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে জাল ও ভুয়া কাগজপত্র দাখিল করে আদালতে মামলা করেছে। যা স্বাক্ষী প্রমাণ হয়ে এ মামলা টিকবে না। এ বিষয়ে আজিজুল হক জানান,ওই বাড়ির মালিক আমার খালা পরিষ্কার বেগম। তিনি নিঃসন্তান হওয়ায় বাড়িটি আমার মা নূরজাহান বেগমকে দান করেন।

নূরজাহান বেগম বাড়িটি আমার কাছে দলিল মূলে বিক্রি করেন। তা সত্বেও পরিষ্কার বেগমের পালক কন্যা কোহিনূর খাতুন কোন ওয়ারিশ না হয়েও বাড়িটি দীর্ঘদিন দখল করে রেখেছেন। তাকে একাধিক বার বাড়িটি ছেড়ে দিতে বলা হলেও তিনি ছেড়ে না দিয়ে উল্টো নতুন করে ঘর তোলার চেষ্টা করছেন। ফলে আমি ও আমার স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতে বাটোয়ারা মামলা দায়ের করি।

আদালত এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী ইনজাংশন জারী করেন। তারপরেও তারা ওই বাড়ির সীমানায় নতুন ঘর তোলার পায়তারা শুরু করেন। ফলে আমরা টিন দিয়ে সীমানা বেড়া দেই। তারা গ্রামের প্রভাবশালীদের ম্যানেজ করে ওই সীমানা বেড়া ভাংচুর কওে পুরো বাড়িটি দখল করে। ফলে সুবিচারের আশায় ওই একই আদালতে আমরা এ বিষয়ে অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে কোহিনুর খাতুন জানান,আমি পরিষ্কার বেগমের স্বামী মৃত আজাহার শেখ কালুর দ্বিতীয় স্ত্রীর সন্তান। আমার মাকে তালাক দেওয়ার পর তার প্রথম স্ত্রী পরিষ্কার বেগম নিঃসন্তান হওয়ায় তিনি আমাকে পালক নিয়ে নিজের মেয়ে হিসাবে লালন পালন করেন। ফলে আমি তার পালিত কন্যা হওয়ায় পরিষ্কার বেগমের সম্পত্তিতে আমার অধিকার রয়েছে।

তার জীবদশায় তার সম্পত্তি তিনি কাউকে দান করেন নাই। মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমি সেবাযত্ন ও ভরনপোষণ করেছি। তার আর অন্য কোন ওয়ারিশ নাই। তাই তার সম্পত্তির আমি ন্যায়ত ভাবে ওয়ারিশদার। আজিজুল হক গং ভুয়া ও জাল দলিল করে অন্যায় ভাবে আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করছে।

এরই অংশ হিসাবে এদিন তারা আমার ঘরের সামনে দিয়ে জোরপূর্বক টিনের বেড়া দিয়ে আমার বাড়ি দখলের চেষ্টা করে। গ্রামবাসি এ অন্যায় কর্মকান্ড মেনে না নিয়ে ওই বেড়া সরিয়ে দিয়েছে। তিনি আরো জানান এ সম্পত্তি নিয়ে ভূমি অফিসে মিসকেস দায়ের করা হয়। শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উভয়পক্ষের শুনানি শেষে সকল ভুয়া ও জাল দলিল বাতিল করে উভয়ের মধ্যে সমান বাটোয়ারা করে দেন।

তা না মেনে তিনি আদালতে বাটোয়ারা মামলা করেছেন। এ মামলার শুনানী হলে স্বাক্ষী প্রমাণে তা মিথ্যা বলে গণ্য হবে ও মামলা খারিজ হয়ে যাবে। এ বিষয়ে আজিজুল হকের আইনজীবি এ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, আদালতে মামলা ও ইনজাংশন থাকা সত্বেও সীমানা বেড়া ভাংচুর করে দখলের ঘটনা অন্যায়। এ বিষয়ে দ্রæত পদক্ষেপ নেওয়া উচিত।

 


দিলীপ গৌর ২৯-১০-২০২০ ০৫:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 478 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com