রায়গঞ্জে ৮ জুয়াড়ী আটক
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:৫৮ পূর্বাহ্ন

  

রায়গঞ্জে ৮ জুয়াড়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৯-১০-২০২০ ১০:৪৮ পূর্বাহ্ন
রায়গঞ্জে ৮ জুয়াড়ী আটক

সলঙ্গা প্রতিনিধি : জুয়া খেলার অপরাধে রায়গঞ্জে ৮ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করেন। রায়গঞ্জ থানা সুত্রে জানা গেছে,  বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ধানগড়া ইউনিয়নের শলী শবলা গ্রামের এনছাব আলীর বাড়িতে জুয়াড়ুরা প্রকাশ্যে জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

আটককৃতরা হলো -ঐ গ্রামের আবু তাহেরের ছেলে আশরাফ (২৫),চান্দুর ছেলে লিটন (৩৮),এনছাবের ছেলে বাবু (৩৫),আব্দুল কাদেরের ছেলে হালিম (২৫),কুদ্দুস মন্ডলের ছেলে সুলতান (৩৫),আবু বক্করের ছেলে শামীম (৩০),আহাদ বক্সের ছেলে সুজন (২৫), আমজাদের ছেলে রঞ্জু (২৩)। পরে ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভুমি) রায়গঞ্জ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ জনকে ৭ দিন করে আর একজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৯-১০-২০২০ ১০:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 437 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com