হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সলঙ্গা থানা শাখার কমিটি গঠন
২৮ এপ্রিল, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন

  

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সলঙ্গা থানা শাখার কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৮-১০-২০২০ ১১:২৪ অপরাহ্ন
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সলঙ্গা থানা শাখার কমিটি গঠন
সলঙ্গা প্রতিনিধি :বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় হাটিকুমরুল নবরত্ন মন্দিরে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সলঙ্গা থানা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার দাম (মহাদেব) ও সাধারন সম্পাদক পল্লব কুমার দাসকে নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী অংকুর জিৎ সাহা নব। বিশেষ অতিথি ছিলেন, চেয়ারম্যান মোঃ হেদায়েতুল আলম( আলম রেজা), সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সুকুমার চন্দ্র দাস সভাপতি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নরেশ চন্দ্র ভৌমিক সম্পাদক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা, আরও উপস্থিত ছিলেন, শ্রী ফনি ভুষণ পোদ্দার, সভাপতি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সলঙ্গা থানা শাখাসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৮-১০-২০২০ ১১:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 306 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com