শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-১০-২০২০ ০৫:৪৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামের অনেক মৎস্য জীবিদের দূরাবস্থা বিরাজ করছে। বর্তমান সরকারের ঘোষিত সময়ে ইলিশ সংরক্ষণ মৌসুমে তারা নদীতে কোন জাল ফেলতে পারছে না। ফলে অনেক জেলে পরিবার তাদের পরিবার পরিজন নিয়ে অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে।
আজ ২৮ অক্টোবর বুধবার জোতপাড়া গ্রামের উত্তম হলদার, সুদেব হলদার অমল হলদার জানান, এই মৌসুমে আমরা নদীতে মাছ না মারলেও অনেকে জেলে সেজে নৌকায় ইলিশ মাছ ধরছে। তারা প্রকৃত জেলে নয়। আমরা ইশিল সংরক্ষণ মৌসুম শেষ হওয়ার পরে নদীতে মাছ ধরতে যাই। কিন্তু আমাদের এই একটা মাস খুব কষ্টে দিন যায়।
পরিবার পরিজন নিয়ে আমরা অনেক কষ্টে দিনাতিপাত করছি। যেটুকু সহযোগিতা পাই, তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই অবসর সময়ে জাল তৈরি করছি। শাহজাদপুর মৎস্য অফিসের জাকির হোসেন জানান, আমরা আজ ২৮ অক্টোবর বুধবার ৩‘শ ১০ জন কার্ড ধারী জেলে পরিবারে মাঝে ২০ কেজি করে চাউল দিয়েছি এবং যাদের কার্ড নাই তাদের পরিবর্তিতে কার্ড করে চাউল দেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com