কাজিপুরে মিডওয়াইফদের সেবা বিষয়ক ওয়ারিয়েন্টেশন অনুষ্ঠিত
২৮ এপ্রিল, ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন

  

কাজিপুরে মিডওয়াইফদের সেবা বিষয়ক ওয়ারিয়েন্টেশন অনুষ্ঠিত

আব্দুল জলিল
২৭-১০-২০২০ ১০:০২ অপরাহ্ন
কাজিপুরে মিডওয়াইফদের সেবা বিষয়ক ওয়ারিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুরে মেন্টরিং এর মাধ্যমে কেন্দ্র ভিত্তিক মিড-ওয়াইফদের এমআর, গর্ভপাত পরবর্তী সেবা ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল বিকেলে ইউএনডিপি’র অর্থায়নে আইপিএএস এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীর পারুল। তিনি সেবা কেন্দ্রের পরিবার পরিকল্পনা, মাসিক নিয়মিত করণে এমআর, ও গর্ভপাত পরবর্তী সেবা প্রদান সম্পর্কে আলোকপাত করেন।  তিনি বলেন, সেবাদানকারীদের এই সেবা সম্পর্কে অবহিত হয়ে দৃষ্টিভঙ্গি ও আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো দরকার।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সেবা, মাসিক নিয়মিত করণ নীতি ও গর্ভপাত বিষয়ক আইন এবং এই সেবার গুণগত মান সম্পর্কে অবহিত হওয়া দরকার। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প.প কর্মকর্তা পলাশ ভৌমিক, গাইনি কনসালটেন্ট ডাঃ আঞ্জু মনোয়ারা বেগম, আবাসিক মেডিকেলল অফিসার ডাঃ আমিনুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ চিত্রা শাহা, আইপাস প্রোগ্রাম ম্যানেজার নুরুল ইসলাম। কর্মশালায়  মিড-ওয়াইফ নার্সগণ অংশগ্রহণ করেন।


আব্দুল জলিল ২৭-১০-২০২০ ১০:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 239 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com