তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ৯ পেরিয়ে ১০বছরে পর্দাপণ
২০ এপ্রিল, ২০২৬ ০২:০৩ অপরাহ্ন

  

তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ৯ পেরিয়ে ১০বছরে পর্দাপণ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৭-১০-২০২০ ০৯:১৮ অপরাহ্ন
তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ৯ পেরিয়ে ১০বছরে পর্দাপণ
আশরাফুল ইসলাম রনি: তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে কেক কাটা ও সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেলের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাবেক সংসদ সদস্য গাজী ম, ম আমজাদ হোসেন মিলনের স্ত্রী উপজেলা মানবাধিকারে সভাপতি স্বর্ণপদক প্রাপ্ত ডেইজী মিলন,উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শাহাদৎ হোসেন, শাহাদৎ হোসেন, আবুল কালাম আজাদ, সোহাগ রানা, সমীর সরকার প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল বলেন, সংগঠনটি তাড়াশ উপজেলার সকল মুক্তিযদ্ধার সন্তান্দের একত্রিত করে স্বাধীনতার পক্ষে বিভিন্ন কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ইতি মধ্যে আমাদের বিভিন্ন কার্যক্রমে অবহেলিত এবং দুস্থ মুক্তিযোদ্ধাদের সন্তানদের অন্যন্য পদক্ষেপের সহায়ক হিসেবে প্রশংসিত হয়েছে। বর্তমান সরকারের প্রতিটি পদক্ষেপের সাথে আমাদের একাত্ত্বতা অব্যাহত থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-১০-২০২০ ০৯:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 456 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com