সলঙ্গায় ১৫৪০ পিচ ভারতীয় ইনজেকশন সহ ব্যবসায়ী গ্রেপ্তার
৩০ এপ্রিল, ২০২৬ ০২:০১ অপরাহ্ন

  

সলঙ্গায় ১৫৪০ পিচ ভারতীয় ইনজেকশন সহ ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৭-১০-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন
সলঙ্গায় ১৫৪০ পিচ ভারতীয় ইনজেকশন সহ ব্যবসায়ী গ্রেপ্তার
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালতে । গতকাল সোমবার(২৬ অক্টোবর) বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আবু আব্দুল্লাহ জাহিদ সলঙ্গার হাটিকুমরুল গোলচত্তরের উত্তরে বগুড়া রোডে জামাই ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিং ওয়ার্কশপের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে রংপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহন(ঢাকা মেট্রো ব- ১১-৫১১৯) এ এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান কালে১৫৪০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ ওমর ফারুক(২৩),পিতা- মোঃ হিসাব তেলী,সাং- নাজিরাকুনা,থানা-মজিবনগর,জেলা- মেহেরপুর কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আজ মঙ্গলবার সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৭-১০-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 416 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com