শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-১০-২০২০ ০৬:২৭ অপরাহ্ন |
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা, কেক কাটা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে যুবদলের আহবায়ক এফএম শাহ-আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন। যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক স.ম. আফসার আলী, অধ্যাপক আমিনুর রহমান টুুটুল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রহিম, যুবদলের যুগ্ম আহবায়ক শুকুর মির্জাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com