শিরোনামঃ
দিলীপ গৌর ২৭-১০-২০২০ ০৪:৫২ অপরাহ্ন |
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ ২৭ অক্টোবর মঙ্গলবার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে উপজেলা বিএনপি‘র আহবায়ক প্রফেসর ড. এম এ মুহিত এর নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসুচির মধ্যে ছিল সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। পরে এক আলোচনা সভা ও মিলাদ মাফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল্লাহ-মাহমুদ এর সঞ্চলনায়উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরু, আরিফুজ্জামান আরিফ, উপজেলা যুবদলের সদস্য সচিব আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান সজল, যুগ্ম-আহবায়ক বখতিয়ার ভূইয়া, যুগ্ম-আহবায়ক আরাফাত আলী রবিউল, মিজানুর রহমান মিজান প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com