শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৭-১০-২০২০ ১১:০৬ পূর্বাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সলঙ্গা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনের সকল কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। সভাপতি পদে ৩ জন,যথাক্রমে আনিছুর রহমান,আব্দুল করিম ভোলা,আব্দুল বারী আকন্দ,সহ- সভাপতি পদে ২ জন,যথাক্রমে সুলতান মাহমুদ,রাশেদুল হক,সাধারন সম্পাদক পদে ৩ জন,যথাক্রমে মোস্তাফিজুর রহমান মুকুল,আব্দুর রাজ্জাক,এমদাদুল হক লিটন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন,যথাক্রমে শহিদুল ইসলাম রানা,সেলিম উদ্দিন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ ছাড়াও ৪ জন কার্যকরী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলেও জানা গেছে। সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। মোট ৮২ জন (দলিল লেখক) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সলঙ্গা সাব রেজিষ্ট্রার খালেদা সুলতানা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com