গায়েহলুদের পোষাকে ব্যাট হাতে সানজিদা
১৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

  

গায়েহলুদের পোষাকে ব্যাট হাতে সানজিদা

আব্দুল জলিল
২৭-১০-২০২০ ০৯:২১ পূর্বাহ্ন
গায়েহলুদের পোষাকে ব্যাট হাতে সানজিদা

স্টাফ রিপোর্টারঃ এমনটি বোধ হয় বাংলাদেশ ছাড়া আর কোন দেশে ঘটেনি। ক্রিকেট যাঁর ধ্যান-জ্ঞান তাকে আটকায় কে? নিজ জীবনের ইনিংস শুরুর উৎসবেও তিনি ক্রিকেটের ইনিংসটাকে সমৃদ্ধ করতে  গায়ে হলুদের ড্রেস পরে ব্যাট হাতে নেমে পড়েন মাঠে। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সানজিদা ইসলাম।

 সম্প্রতি রংপুরে হয়েছে তাঁর গায়েহলুদের অনুষ্ঠান এবং বিবাহ। যাঁর ধ্যানজ্ঞান ক্রিকেট, তিনি জীবনসঙ্গী হিসেবেও বেছে নিয়েছেন একজন ক্রিকেটারকে। তিনি মীম মোসাদ্দেক। দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কের পর তাঁরা শুরু করলেন নতুন জীবন।

গায়ে জড়ানো হলুদ শাড়ি, মাথায়, হাতে, কপালে ফুলের সাজ, গা ভর্তি গয়না, পায়ে নূপুর- এই সাজেই ব্যাট হাতে সানজিদার ছবিগুলো এখন সোশ্যাল সাইটে ভাইরাল। তাঁর ক্রিকেটপ্রেমকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে সানজিদা বলেছেন, 'আমরা দুই ক্রিকেটার ভালোবেসে বিয়ে করেছি। ও আমাকে ভালো বোঝে, আমিও ওকে ভালো বুঝি। আমরা আমাদের মতো করে ক্রিকেটটা চালিয়ে যেতে চাই। সবার কাছে আমরা দোয়া চাই।'

২০১৮ সালে এশিয়া কাপ জয়ী দলের সদস্য সানজিদা ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ২০০৯ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের জার্সিতে তাঁর অভিষেক হয়। এর দুই বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক। সেই বছরই রংপুরে মীম মোসাদ্দেকের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং শুরু হয় মন দেওয়া-নেওয়া। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৫৪ ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন সানজিদা। শুভ কামনা। জীবন নামক ক্রিকেটের ইনিংসটাকে তারা সমৃদ্ধ করুক এই প্রত্যাশা।


আব্দুল জলিল ২৭-১০-২০২০ ০৯:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com