সপ্তাহে ৪ দিন কলকাতা-চট্টগ্রাম রুটে চলবে স্পাইস জেটের বিমান
২১ এপ্রিল, ২০২৬ ০১:৫৬ পূর্বাহ্ন

  

সপ্তাহে ৪ দিন কলকাতা-চট্টগ্রাম রুটে চলবে স্পাইস জেটের বিমান

আব্দুল জলিল
২৬-১০-২০২০ ১০:৪২ অপরাহ্ন
সপ্তাহে ৪ দিন কলকাতা-চট্টগ্রাম রুটে চলবে স্পাইস জেটের বিমান

স্টাফ রিপোর্টারঃ

 

ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন ৮টি ফ্লাইট চালু করছে স্পাইস জেটের বিমান। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে চলাচল করবে।

স্পাইস জেটের আন্তর্জাতিক গন্তব্যের তালিকায় এবার যোগ হলো চট্টগ্রাম। সপ্তাহে ৪ দিন কলকাতা-চট্টগ্রাম রুটে চলবে স্পাইস জেটের নন-স্টপ বিমান। আগামী ৫ নম্ভেম্বর থেকে স্পাইস জেটের ফ্লাইট শুরু হবে দিল্লি-ঢাকা-দিল্লি, কলকাতা-ঢাকা-কলকাতা ও চেন্নাই-ঢাকা-চেন্নাই রুটে।

ওইসব রুটে স্পাইস জেট চালাবে বোয়িং-৭৩৭ ও বম্ববোরডাইর কিউ-৪০০ বিমান।

কলকাতা-চট্টগ্রাম রুটে ভাড়া পড়বে ৪,২৫৫ টাকা। চট্টগ্রাম-কলকাতা রুটের ভাড়া হবে ৪,৯৩৯ টাকা। কলকাতা-ঢাকার ভাড়া ৪,৬৩৮ টাকা। ঢাকা-কলকাতা রুটে ভাড়া ৫,৪৭৮ টাকা।

অন্যদিকে, দিল্লি-ঢাকা রুটে ভাড়া ৭,৭৪৯ টাকা। ঢাকা-দিল্লির ভাড়া ১০,১৩৫ টাকা। চেন্নাই-ঢাকার ভাড়া ৫১২৮ টাকা, ঢাকা-চেন্নাই ভাড়া ৭,৩০৮ টাকা।


আব্দুল জলিল ২৬-১০-২০২০ ১০:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 381 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com