শিরোনামঃ
আব্দুল জলিল ২৬-১০-২০২০ ১০:৪২ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুরে ঘরে তৈরি বিষাক্ত মদপানে
গোসাই মন্ডল (৪০) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত গোসাই মন্ডল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গুরজিয়া গ্রামের খিতিস মন্ডলের ছেলে। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল এবং স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটায় দুর্গা পূজা উপলক্ষে বিষাক্ত মদপান করেন পরিবহন গুরজিয়া গ্রামের শ্রমিক গোসাই মন্ডল, উৎপল ও কানন। এ অবস্থায় গোসাই মন্ডল পূজা স্থানীয় মন্ডপ এলাকায় আরতি করতে থাকেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গোসাই মন্ডল মারা যান।
ধুনট উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনোয়ারা বেগম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা না থাকায় মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তবে বিষাক্ত তরল জাতীয় দ্রব্য সেবন করায় তার মৃত্যু হয়েছে।’
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)পঞ্চনন্দ সরকার বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com