রায়গঞ্জে সাংবাদিকদের সাথে হৃদয়ের মতবিনিময়
২৮ এপ্রিল, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন

  

রায়গঞ্জে সাংবাদিকদের সাথে হৃদয়ের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৬-১০-২০২০ ০৭:২৬ অপরাহ্ন
রায়গঞ্জে সাংবাদিকদের সাথে হৃদয়ের মতবিনিময়
সলঙ্গা প্রতিনিধি : আগামী ২৯ অক্টোবর রায়গঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম আজাদ হৃদয় রায়গঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাবে এই মতবিনিময় করেন। আ’লীগকে মূল ধারায় ফিরিয়ে নিতে সাংবাদিকদের মাধ্যমে কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সবার কাছে সহযোগীতা কামনা করেন। রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি, এম, কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে সম্পাদক কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ সংবাদদাতা দীপক কুমার কর, রায়গঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, এইচ এম মোনায়েম খান, অর্থ সম্পাদক হাসানুজ্জামান সুলতান, সদস্য ফজলুল হক খান, সাজেদুল আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল প্রমুখ। সভায় রায়গঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি’র সকল সদস্য উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৬-১০-২০২০ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 371 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com