শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৬-১০-২০২০ ০২:৪৫ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগন্জের সলঙ্গা থানা সদরের গাঢ়ুদহ নদীতে ৫ দিনব্যাপী নৌকা বাইচের শেষ দিন ফাইনাল প্রতিযোগীতা দেখতে নদীর দুইধারে হাজার হাজার মানুষের ঢল নামে। গত মঙ্গলবার ( ১৩ অক্টোবর ) থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী গাঢ়ুদহ নদীতে এই নৌকা বাইচ দেখতে দুপুর পর হতে নদীর দুইধারে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামত। সলঙ্গার নৌকা বাইচ পরিচালনা কমিটির আয়োজনে ৫ দিন ব্যাপী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার ( ২৫ অক্টোবর) নৌকা বাইচের শেষদিন ফাইনালে সকাল হতেই সলঙ্গা স্লুইচ গেইট, নতুন ব্রীজ,গোজা ব্রীজ,নদীর দুই পাশের বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ সহ নদীর তীরে হাজার হাজার দর্শনার্থী ভীড় করে।
জায়গা সংকুলান না হওয়ায় ইঞ্জিন চালিত নৌকায় টাকা দিয়েও মানুষ এ আনন্দ উপভোগ করেন। স্লুইচ গেইট হতে শুরু হয়ে গোজা ব্রীজ পর্যন্ত গিয়ে লাল নিশান তুলে নিয়ে আবার স্লুইচ গেইটে এসে শেষ হয় । প্রতিযোগীতায় সিরাজগন্জের বিভিন্ন উপজেলা সহ পাশের জেলার রকেট,বুলেট,সোনার তরী, আল্লার দান,একতা, টাইগার, খান বাহাদুর,বাংলার বাঘ,সিংহ এক্সপ্রেস, পাগলা বাবা,ধুমকেতু,গাজা বাবা, জনতা এক্সপ্রে সহ বিভিন্ন নামের মোট ৩০ টি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। সন্ধ্যার দিকে 'ক' গ্রুপে আকর্ষনীয় ফাইনাল টান পড়ে পাবনার 'জনতা এক্সপ্রেস' এর সাথে ভেংড়ির 'বাংলার বাঘ' নৌকার সাথে।
ফাইনাল টানে 'ড্র' হলে নদীর দুইপাড়ে সন্ধ্যার অন্ধকার নেমে আসায় পুনরায় বাইচ ধরা সম্ভব হয় নি। পরে আয়োজক কর্তৃপক্ষ উভয় নৌকার মালিকদের নিয়ে সমঝোতায় বসে রাত ৮ টার সময় প্রথম পুরস্কার মোটর সাইকেলের টাকা ৪০ হাজার করে সমবন্টন করে দেন আয়োজক সহ সমানীত অতিথিবৃন্দ। রানার্স আপ কাঁঠালবাড়ীয়ার "টাইগার " নৌকার মাঝিদের হাতে ৩২ ইঞ্চি এলইডি তুলে দেন। অপরদিকে খ' গ্রুপে বিজয়ী ভেংড়ি গ্রামের 'পাগলা বাবা' নৌকার মালিকের হাতে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন। এ ছাড়াও অন্যান্য নৌকার মালিকদেরও শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com