কাজিপুর আসনের উপ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
০৭ নভেম্বর, ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন

  

কাজিপুর আসনের উপ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আব্দুল জলিল
২৬-১০-২০২০ ১০:৪৯ পূর্বাহ্ন
কাজিপুর আসনের উপ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ-১ জাতীয় সংসদের শূন্য আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে প্রধান সমন্বয়ক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য সচিব জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু, সদস্যরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, আব্দুল মান্নান তালুকদার, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সিরাজগঞ্জ জেলা বিএনপির রুমানা মাহমুদ, বিএনপির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির,  জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান। এছাড়াও আছেন ড. এম এ মুহিত, গোলাম সরওয়ার, রফিকুল আলম খান পাপ্পু, কে এম শরফুদ্দীন মঞ্জু, মোস্তাফিজুর রহমান মুনির। গত ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১২(বৃহস্পতিবার) ওই আসনে ভোট গ্রহণ হবে।


আব্দুল জলিল ২৬-১০-২০২০ ১০:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 306 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com