সলঙ্গায় নদীতে ডুব দিয়ে বৃদ্ধ নিখোঁজ
২৮ এপ্রিল, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

  

সলঙ্গায় নদীতে ডুব দিয়ে বৃদ্ধ নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৫-১০-২০২০ ১০:১১ অপরাহ্ন
সলঙ্গায় নদীতে ডুব দিয়ে বৃদ্ধ নিখোঁজ
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় নদী হতে হাঁস তুলতে গিয়ে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়েছে এক বৃদ্ধ। নিখোঁজ বৃদ্ধ দবির উদ্দিন (৫০) সলঙ্গা ইউনিয়নের বওলা তলা গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে,আজ রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রাজশাহী ডুবুরী দলকে আনার জন্য পরামর্শ দেন। স্থানীয়রা জানায়,রবিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে গাঢ়ুদহ নদী হতে হাঁস আনতে গিয়ে ডুব দিয়ে নদীর উপাড়ে যেতেই ডুবে যায়। তার স্ত্রী তাৎক্ষনিক ভাবে প্রতিবেশীদের ডাক চিৎকার করতেই বৃদ্ধ নিখোঁজ হয়ে যায়। পরে নদীতে অন্যান্যরা নেমে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-১০-২০২০ ১০:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 319 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com