শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-১০-২০২০ ০৮:১০ অপরাহ্ন |
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে মটর সাইকেল দূর্ঘটনায় এক কলেজ শিক্ষক মারা গেছেন। নিহত কামরুল ইসলাম (৪০) উপজেলার সগুনা ইউপি চেয়ারম্যান মো: আব্দুল্লাহ-হেল বাকীর ছোট ভাই ও তাড়াশ পৌর এলাকার কাউরাইল ইসহাক তফের আলী টেকনিক্যাল কলেজের শিক্ষক। ঘটনাটি ঘটেছে রোববার(২৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহা সড়কের খালকুলা বাজার এলাকায়।
জানা গেছে, কলেজ শিক্ষক মো: কামরুল ইসলাম ব্যক্তিগত কাজ শেষে মটর সাইকেল যোগে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় যাত্রীবাহি বাস ধাক্কা দিলে ঘটনা স্থলেই তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অসি মো: ফজলে আশিক বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com