শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-১০-২০২০ ০৭:৫২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় গাড়ী চাপায় মটর সাইকেল আরোহী কামরুল ইসলাম (৪০) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে। এ সময় মটরসাইকেল আরোহী জিন্নাহ আলী নামের একজন আহত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। নিহত যুবলীগ নেতা তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কাউরাইল ইসাহাক তফের আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক।
তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ জানান, নিহত কামরুল ইসলাম ও নওগাঁ ইউনিয়ন যুবলীগ নেতা জিন্নাহ আলী দুজনে খালখুলা থেকে নওগাঁ যাওয়ার পথে মহিষলুটি এলাকায় পৌছে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায় ও আরেক আরোহী জিন্নাহ আলী আহত হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com