তাড়াশে ডিজিটাল ছাগল চোর আটক
০৯ মে, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন

  

তাড়াশে ডিজিটাল ছাগল চোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-১০-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন
তাড়াশে ডিজিটাল ছাগল চোর আটক

আশরাফুল ইসলাম রনি: ছাগল চোর। তা আবার ডিজিটাল চোর। এমনই ৫জন ছাগল চোরকে আটক করেছে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ। আটক ছাগল চোরদের রোববার (২৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ছাগল চোরেরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ (পুর্নবাসন) গ্রামের জাবেদ আলীর ছেলে আবুল কাসেম (৩২), জাবেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন, ছবদের আলীর ছেলে শাহাদৎ হোসেন (৩০) ও একই উপজেলার বাওঐতারা গ্রামের আব্দুস সালামের ছেলে আবুবক্কার (২৮) এবং রায়গঞ্জ উপজেলার ধানগড়া তেলিজানা গ্রামের আজিবর রহমানের ছেলে তাইজুল ইসলাম (২৮)।

তাড়াশ থানা সুত্রে জানা গেছে, শনিবার বিকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে ডিজিটাল পদ্ধতিতে সিএনজি করে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময়ে স্থানীয় আটক করে পুলিশে খবর দেয়। খবর তাড়াশ থানা পুলিশ গিয়ে তাদের আটক করে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক জানান, আটক ছাগল চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-১০-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 468 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com