তাড়াশে সাংসদ আব্দুল আজিজের ঐচ্ছিক তহবিল থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান
২৪ এপ্রিল, ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন

  

তাড়াশে সাংসদ আব্দুল আজিজের ঐচ্ছিক তহবিল থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-১০-২০২০ ০৩:২২ অপরাহ্ন
তাড়াশে সাংসদ আব্দুল আজিজের ঐচ্ছিক তহবিল থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ এর ঐচ্ছিক তহবীল থেকে ১২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলায়তনে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, নারী ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন, তাড়াশ অফিসার ইনচার্জ ফজলে আশিক ও তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-১০-২০২০ ০৩:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 411 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com