শাহজাদপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা
৩০ এপ্রিল, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

  

শাহজাদপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা

দিলীপ গৌর
২৫-১০-২০২০ ০১:২৪ অপরাহ্ন
শাহজাদপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তার প্রেমিকা।  (২৪ অক্টোবর) শনিবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের বাবর আলীর মেয়ে ফরিদা পার্শবর্তী হামলাকোলা গ্রামের সওদাগরের বিবাহিত পুত্র মজিদের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে।

এসময় মজিদের পরিবারের লোকজন বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলে ফরিদা না যাওয়ায় বেধড়ক মারধর করে। বেদম প্রহারের ফলে ফরিদার অবস্থার অবনতি দেখে দ্রুত ভ্যানে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ফরিদার ভাইয়ের স্ত্রী জানান, দীর্ঘদিন যাবৎ সওদাগরের পুত্র মজিদের সাথে ফরিদার প্রেম চলে আসছিল। এর সূত্র ধরেই আজ দুপুরে গোসল শেষে ফরিদা বাড়ির কাউকে না জানিয়ে বিয়ের দাবীতে মজিদের বাড়িতে অবস্থান করে। এসময় মজিদের পরিবারের লোকজনের বেপক মারধরের শিকার হয়ে ফরিদা মারা যায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার কর্তব্যরত অফিসার মোঃ আসাদুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে।

 

 


দিলীপ গৌর ২৫-১০-২০২০ ০১:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 470 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com