শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-১০-২০২০ ১১:৪৬ পূর্বাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মাহাতো ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজনে রায়গঞ্জের পশ্চিম আটঘরিয়া দুর্গা মন্দির প্রাঙ্গনে অসহায়,দরিদ্র মানুষের মাঝে শাড়ি,লুঙ্গি,ধুতি, শার্ট,মাস্ক বিতরণ করা হয়। গত শুক্রবার বিকাল ৫ টায় মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাতোর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠিত হয় এবং আজ রবিবার ( ২৫ অক্টোবর) পর্যন্ত অসহায়দের মাঝে বিতরণ করবেন।
উদ্বোধনী দিনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উক্ত গ্রামের কৃতি সন্তান ফাউন্ডেশনের মূল পৃষ্ঠপোষক ও রাজশাহীর তানোর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, পাবনা সুগার মিলের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি অখিল চন্দ্র মাহাতো, সোনাখাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী রনজিৎ কুমার মাহাতো, প্রবীন স্কুল শিক্ষক কানাইলাল মাহাতো, ধামাইনগর ইউনিয়ন আদিবাসী নেতা শ্যামল কুমার মাহাতো প্রমূখ। উল্লেখ্য, বিগত ১৫ বছর যাবত এমন বস্ত্র বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছে উক্ত ফাউন্ডেশন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com