উল্লাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করেই পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি তানভীর ইমাম
২৫ এপ্রিল, ২০২৬ ০৭:৩৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করেই পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি তানভীর ইমাম

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-১০-২০২০ ১০:৪০ অপরাহ্ন
উল্লাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করেই পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি তানভীর ইমাম
উল্লাপাড়া প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দূর্গাপুজা উৎসব এর অষ্টমী পর্বে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করেই সিরাজগঞ্জের-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম উল্লাপাড়া পৌর এলাকার আদর্শ গ্রামে পূর্ণমা রাণী শীলের পারিবারিক দশভুজা পূজা মন্ডপ পরিদর্শন করেন । এ সময় তিনি পুজা মন্ডপে উপস্থিত দর্শনার্থীদের পূজার শুভেচ্ছা জানান । সেই সাথে তার সহধর্মিণী উপজেলা আওয়ামিলীগের আহবায়ক কমিটির সদস্য মাহিন ইমাম সবাইকে পূজার শুভেচ্ছা জানিয়েছেন। পরে মাহিন ইমাম, পূর্ণীমা রাণী শীলের হাতে অর্থ সহযোগিতা তুলে দেন। সন্ধ্যার এই হালকা ঝরো হাওয়া ও রিমঝিম গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও সাংসদ তানভীর ইমাম এমপি পৌর এলাকার কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ , উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযােদ্ধা গােলাম মোস্তফা , উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-১০-২০২০ ১০:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 353 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com