শিরোনামঃ
দিলীপ গৌর ২৪-১০-২০২০ ০৫:২৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে সকালে বিভিন্ন মন্দিরে ভক্তবৃন্দদের অঞ্জলি দিতে দেখা গেছে। আজ ২৪ অক্টোবর শনিবার বৃষ্টিবিঘ্নিত কারণে দর্শনার্থীদের সংখ্যা ছিল খুবই কম। সকালে শাহজাদপুর পৌর এলাকার চরকখোলা সার্বজনিন দুর্গামন্দির, নবরূপ সংঘ, মনিরামপুর কালিবাড়ী মন্দিরে সকল বয়সী মানুষের অঞ্জলি দিতে দেখা গেছে।
এ অঞ্জলি দিলে মা দুর্গার কাছে পাপ মোচন ও দেশ বাসীর মঙ্গল কামনা করা হয়। এদিকে শাহজাদপুর উপজেলায় মোট ৮২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল ও সাধারণ সম্পাদক বিমল কুন্ডু জানান, একদিকে করোনা অন্যদিকে বৃষ্টি ও সময় সীমা বেঁধে দেওয়ার কারণে দর্শনার্থীদের সংখ্যা কম লক্ষ্য করা গেছে।
সকাল থেকে ভক্তদের ভীড় থাকলেও বৃষ্টির কারণে এবার ভক্তদের সংখ্যা অনেক কম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com