বেলকুচিতে গৃহবধূর আত্মহত্যা
০৯ মে, ২০২৬ ০২:০৪ পূর্বাহ্ন

  

বেলকুচিতে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-১০-২০২০ ০৩:৩৯ অপরাহ্ন
বেলকুচিতে গৃহবধূর আত্মহত্যা

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে গলায় ফাঁস দিয়ে খাদিজা খাতুন (২৪) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ খাদিজা উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। শুত্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতের যে কোন সময় হাফিজুল ইসলামের শয়ন ঘরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় খাদিজা তার শয়ন ঘরে না খেয়ে শুয়ে পরে।

তার পরিবারের লোক রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে আসলে কোন সাড়া মেলেনি। পরবর্তীতে তারা দরজা ভেঙ্গে প্রবেশ করে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পায়। এব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, আমারা লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হসপিটালে প্রেরণ করেছি । এছাড়াও থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-১০-২০২০ ০৩:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 737 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com