ইঁদুরের আক্রমণে বিপাকে সলঙ্গার ধান চাষীরা
২২ এপ্রিল, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন

  

ইঁদুরের আক্রমণে বিপাকে সলঙ্গার ধান চাষীরা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৪-১০-২০২০ ০১:৪৯ অপরাহ্ন
ইঁদুরের আক্রমণে বিপাকে সলঙ্গার ধান চাষীরা

সলঙ্গা প্রতিনিধি : একেতো বন্যায় ক্ষতি,তার উপর আবার ইঁদুরের উপদ্রপে বিপাকে পড়েছে সলঙ্গার ধানচাষীরা। সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের উঁচু এলাকার কৃষকেরা রোপা ধান চাষ করে আসছিল। আবাদও আশাতীত ভাবে মনে হচ্ছিল। তবে এক শ্রেণীর ইঁদুর ধানগাছের গোড়া কেটে সাবাড় করে দেয়ায় কৃষককুল দিশেহারা হয়ে পড়েছে।কৃষকরা বাড়ির নিকটস্থ ক্ষেতে ঢনঢনি বেঁধে,কেউবা বিষ প্রয়োগ করে আসছে।

আবার অনেকেই জমিতে লাঠির সাথে পলিথিন কাগজ বেঁধে ইঁদুর হতে ফসল রক্ষার চেষ্টা করছে। একেক জন একেক কৌশল অবলম্বন করছে ধানক্ষেত রক্ষায়। রৌহাদহ গ্রামের কৃষক আ: খালেক জানান, ধান ক্ষেতে ইঁদুরের আক্রমণে আমরা খুব চিন্তায় পড়েছি। এ বিষয়ে স্থানীয় কৃষি উপসহকারী কর্মকর্তার পরামর্শে কাজ করছি।ঘুড়কা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দায়িত্বে থাকা এক কৃষি উপসহকারী কর্মকর্তা জানান, ইঁদুরের উপদ্রপ থেকে ধানক্ষেত রক্ষায় ফাঁদের ব্যবহার,বিষ প্রয়োগ সহ অন্যান্য পরামর্শ দিয়ে আসছি। কৃষি অফিস সব সময় কৃষকের পাশে আছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৪-১০-২০২০ ০১:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 330 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com