শিরোনামঃ
আব্দুল জলিল ২৪-১০-২০২০ ১২:৫৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সবচেয়ে বড় স্বেচ্ছাসেবি সংগঠন “ভয়েস অব কাজিপুর” এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার(২৪ অক্টোবর) সকালে সংগঠনটির সিরাজগঞ্জে অবস্থিত আঞ্চলিক কার্যালয়ে ৩৯ সদস্যের এই কমিটি ঘোষণা দেন পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির প্রধান ও সংগঠনের প্রতিষ্ঠাতা আশকার পাইন। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটির সদস্যগণ নির্বাচিত হন।
নব ঘোষিত কমিটিতে প্রকৌশলী সাখাওয়াত হোসেন সভাপতি, জান্নাতুল হক শাপলা সাধারন সম্পাদক এবং সাজ্জাদাল ইসলাম মিন্টু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।কমিটির অন্য সদস্যগণ হলেন সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুল মজিদ বাবু, ফিরোজ আলম তালুকদার, প্রকৌশলী এস এম শাহিন, শরীফ সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক হাজি হেলাল উদ্দিন, শফিউল্লাহ বাবু, আশরাফুল আলম, হেলাল সরকার, মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ তরিকুল চিশতি, মহিলা বিষয়ক সম্পাদক আশা সরকার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেজাউল করিম, ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন, ধর্ম সম্পাদক হাজি নুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জলিল, দপ্তর সম্পাদক আশরাফ আলি, ক্রীড়া সম্পাদক হাসানাত উল্লাহ দীপু, পাঠাগার বিষয়ক সম্পাদক আনোয়ার সিরাজি, সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক স্বর্ণা রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফিরোজ, সাংস্কৃতিক সম্পাদক আবুল কাশেম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল শাহ, আইসিটি বিষয়ক সম্পাদক জুয়েল সরকার, সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম নিরব, কার্যকরী সদস্য আশকার পাইন, আব্দুল ওয়াহাব, রাশেদুল হক, আবু শাহিন আজাদ, আজহার উদ্দিন, সদস্য স্বাক্ষর আলম, আব্দুল আজিজ বাবলু, ফারুক হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, আশা সরকার, তরিকুল চিশতি ও শাহাদাত হোসেন।এই কমিটির আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com