কাজিপুরে সোনামুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিনের ইন্তেকাল
০৫ জুন, ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন

  

কাজিপুরে সোনামুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিনের ইন্তেকাল

আব্দুল জলিল
২৪-১০-২০২০ ০৭:৪৭ পূর্বাহ্ন
কাজিপুরে সোনামুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব শফিউর রহমান ওরফে হেলাল মাস্টার আর নেই।  শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮.৪০ মিনিটে  রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তার গ্রামের বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার খোকশাবাড়ি গ্রামে। তিনি সোনামুখীতে দীর্ঘ তিন যুগেরও বেশি সময় শিক্ষকতা করেন  এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী, ভাই, ভাতিজাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল দশটায় তার নামাজে জানাযা সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে দাফন করা হবে বলে  নিহতের পরিবারসূত্রে জানা গেছে। 


আব্দুল জলিল ২৪-১০-২০২০ ০৭:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 347 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com