তাড়াশে গ্রাম্য শালিসে হয়নি ধর্ষণের মীমাংসা : অবশেষে মামলা দায়ের
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-১০-২০২০ ০৯:৪০ অপরাহ্ন
|
|
তাড়াশে গ্রাম্য শালিসে হয়নি ধর্ষণের মীমাংসা : অবশেষে মামলা দায়ের
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে ডিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তাড়াশ থানা মামলা সূত্রে জানা যায়, উপজেলার বারুহাস ইউনিয়নের দীঘরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও রাজশাহী সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সোয়েব ইসলাম শাকিব (২০) দীর্ঘদিন ধরে একই গ্রামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল। গত ১৯ অক্টোবর বিকেলে মেয়েটি পার্শ্ববর্তী পাড়ায় বেড়াতে যাওয়ার পথে জোর করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারকে জানালে তারা সাকিবের পরিবারকে জানায়। এ নিয়ে গ্রাম্য শালিসে বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও মেয়েটি পরিবার তাতে রাজি না হওয়ায় গতকাল তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। আজ শুক্রবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, মামলার পরপরই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-১০-২০২০ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 432 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ