ফেসবুকে আ.লীগ নেতার সাথে নারীর আপত্তিকর ছবি ভাইরাল : আদালতে মামলা
০৯ মে, ২০২৬ ০৩:০৪ পূর্বাহ্ন

  

ফেসবুকে আ.লীগ নেতার সাথে নারীর আপত্তিকর ছবি ভাইরাল : আদালতে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-১০-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন
ফেসবুকে আ.লীগ নেতার সাথে নারীর আপত্তিকর ছবি ভাইরাল : আদালতে মামলা
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহরম আলী (২৯) সাথে এক নারীর (৩২) আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহরম আলী উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের বাসিন্দা এবং ওই নারীও একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে (১৯ অক্টোবর) সিরাজগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে ও বিয়ে প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ নেতা মহরম আলী দীর্ঘদিন যাবত তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে মহরম আলী তাকে কালিমা পড়ে বিয়েও করেন। এরপর সে দেশের বাহিরে যায়। দীর্ঘদিন বিদেশ থাকা অবস্থায় প্রতিমাসেই মহরম আলীকে টাকা পাঠায়। দেশে ফেরার পর মহরম আলীর কাছে বিয়ের স্বীকৃতি চাইলে ও পাঠানো টাকার হিসেব চাইলে তাকে ব্যাপক মারধর করে। একপর্যায়ে তার কাছে উল্টো আরও টাকা চায়। টাকা দিলেই তাকে স্বীকৃতি দিবে বলে জানায়। এদিকে গত কয়েকদিন যাবত ওই নারীর সঙ্গে আপত্তিকর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে পুরো উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ প্রসঙ্গে নওগাঁ ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহরম আলী বলেন, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না। আমার ওই নারী সঙ্গে কোন বিয়ে বা সম্পর্ক নেই। শুধু রাজনৈতিক প্রতিহিংসায় ওই নারী সাথে আমার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম (খোকন) জানান, মহারম আলী এমন কোন কুকর্ম নাই যার সাথে সে সম্পৃক্ত নাই। সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব ধরনের খারাপ কাজের সাথে জড়িত। সুদ, ঘুষ, চাকরি দেওয়ার নামে প্রতারণাসহ বিবাহ বহির্ভূত বিভিন্ন নারীর সাথে তার খারপ সম্পর্ক বিদ্যমান। সে প্রভাবশালী কিছু ব্যক্তির সাথে ভাল সম্পর্ক রেখে বিভিন্ন কুকর্ম করে বেড়ায়। তার অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আলী খন্দকার বলেন, মহরম আলী আমাদেরকে জানিয়েছে যে ওই নারীকে বিয়ে বা তার সাথে কোন সম্পর্ক নেই। ছবি এডিট করা হয়েছে। আর আমাদের জানামতে ওই নারী স্ত্রীর স্বীকৃতিতে আদালতে মামলা করেছেন। তাহলে ছবি ভাইরাল হয়েছে এতে কিছু মনে করছি না। আদালতে প্রমাণ হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-১০-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1271 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com