ধুবিল কালীবাড়ি মন্দির পুনঃনির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপনে এমপি আব্দুল আজিজ
২৯ এপ্রিল, ২০২৬ ০২:৪৫ পূর্বাহ্ন

  

ধুবিল কালীবাড়ি মন্দির পুনঃনির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপনে এমপি আব্দুল আজিজ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৩-১০-২০২০ ০৭:১৫ অপরাহ্ন
ধুবিল কালীবাড়ি মন্দির পুনঃনির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপনে এমপি আব্দুল আজিজ

সলঙ্গা প্রতিনিধি : রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার প্রাণপুরুষ, মাননীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ সলঙ্গার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন শেষে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ধুবিল মেহমান শাহী (কালীবাড়ি) সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন । শুক্রবার ( ২৩ অক্টোবর) বিকেলে স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সার্বজনীন দুর্গাপুজা মন্দিরে অনুদানও প্রদান করেন। মাননীয় এমপি এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের সুখ দু:খের কথা শুনে সমাধানের আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আ.লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাবেক সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, পুজা উদযাপন পরিষদ সলঙ্গা থানা শাখার সভাপতি ও থানা আওয়ামী সহ-সভাপতি বাবু ফনি ভূষন পোদ্দার, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরো, ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সহন, মিজানুর রহমান রাসেল, মোখলেছুর রহমান, এস এম রিয়াদুল ইসলাম ফরিদ, তাওহীদুর রহমান বাচ্চু ও রিপন হাসানসহ অনেকে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৩-১০-২০২০ ০৭:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 457 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com