শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৩-১০-২০২০ ০৫:০৯ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিন্মচাপের প্রভাবে সারা দেশের ন্যায় রায়গঞ্জ-সলঙ্গায় বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃহ:বার হতে আজ শুক্রবার ( ২৩ অক্টোবর) সারাদিন থেমে থেমে বৃষ্টিপাতে জনজীবন অচল হয়ে পড়েছে। শনিবার পর্যন্ত এ বৃষ্টি থাকবে বলে তাড়াশের স্থানীয় আবহাওয়া অফিস সুত্রে জানা যায়।
কয়েক দিন ভ্যাপসা গরমে যেমন জনজীবন নাভিশ্বাস উঠেছিল, অনুরুপ রাতদিন একটানা বৃষ্টির ফলে নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো পরিবার নিয়ে দু:চিন্তায় পড়েছে। গবাদী পশুর মালিকরা আবদ্ধ ঘরে পশু রেখে পড়েছে চরম বেকায়দায়। বাস,ট্রাক যাত্রী সহ জরুরী কাজে ঘর হতে বের হওয়া লোকজনের কষ্টের সীমা নেই।
অনেকে আবার জরুরী রুগীকে ডাক্তার বা হাসপাতালে নিতে পড়েছে মহা বিপদে। এমনিতেই শীতের আগমনী বার্তা, তার উপর অঝোরে বৃষ্টিতে শিশু ও বৃদ্ধদের সর্দ্দি জ্বর, ঠান্ডা কাশি বেড়ে যাচ্ছে।এমন পরিস্থিতিতে সন্ধ্যার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয় আরও বেশী হচ্ছে। রাত হওয়ার সাথে সাথে বৃষ্টি আরও ঘণ হয়ে আসছে। বন্যার পানি কমতে থাকলেও টানা বৃষ্টিতে রাস্তাঘাট,ডোবানালা পানিতে আবার ভরে যাচ্ছে। ছুটির দিন হওয়ায় অফিসগামী মানুষের জন্য কিছুটা স্বস্তিই এনে দিলেও দুর্ভোগে পড়েছে অন্যরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com