শিরোনামঃ
আব্দুল জলিল ২৩-১০-২০২০ ০২:০৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে গাঁজা সহ তিনজনকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের খোশাল মন্ডল(৪০) ও আনিছুর রহমান(৪০) এবং সোনামুখী গ্রামের রুবেল শেখ(৩০)।
থানাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর)সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার এসআই গোলাম সরোয়ার, এ এসআই জিয়াউর রহমান স্থলবাড়ি গ্রাম থেকে মাদক সহ হাতেনাতে ওই তিনজন কে আটক করেন। কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার বলেন, “রাতেই তাদের নামে মামলা দায়ের হয়েছে। শুক্রবার(২৩ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com