রায়গঞ্জে আ.লীগের কাউন্সিলকে ঘিরে নানা অভিযোগ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২২-১০-২০২০ ০৮:২২ অপরাহ্ন
|
|
রায়গঞ্জে আ.লীগের কাউন্সিলকে ঘিরে নানা অভিযোগ
সলঙ্গা প্রতিনিধি : আগামী ২৯ অক্টোবর রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে কাউন্সিলর ( ভোটার) তালিকা নিয়ে পুর্বের সভাপতি/ সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতি,অনিয়ম সহ নির্বাচনের দায়িত্ব প্রাপ্তদের বিরুদ্ধেও উঠেছে নানা অভিযোগ।অথচ সকল অভিযোগ, সমস্যা সমাধানের সর্বাত্বক চেষ্টা চালিয়ে সুষ্ঠ,সুন্দর, নিরপেক্ষ কাউন্সিল উপহার দিবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্ব পাওয়া সদস্য সচিব এড লুৎফর রহমান। পৌর আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান সুলতান সহ অনেকেই অভিযোগ করেন, কাউন্সিলরের তালিকায় বিএনপি -জামাতের লোক অন্তর্ভুক্ত আছে। এ ছাড়াও বিগত কমিটির সভাপতি / সম্পাদক কাউন্সিল তালিকা করতে অনিয়ম,দুর্নীতি,স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা করেছে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২২-১০-২০২০ ০৮:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 362 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ